দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টানা ছয় দিনের তীব্র গ্যাস সংকটের পর ফেনীতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত থেকে জেলার বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ বাড়তে শুরু করায় স্বস্তি ফিরেছে সাধারণ গ্রাহক ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের মধ্যে।
গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে জ্বালানি নিতে হওয়া দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন সিএনজি চালকরা। বৃহস্পতিবার রাত থেকেই জেলার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে স্বাভাবিকভাবে গ্যাস নিতে শুরু করেছে যানবাহন।
ফেনী বাখরাবাদ গ্যাস অফিসের উপমহাব্যবস্থাপক মো. আখতারুজ্জামান জানান, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)-এর কার্যক্রম চালু হওয়ার পর বৃহস্পতিবার রাত থেকে জেলার ১৪টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে ১০টিতে একযোগে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
তিনি বলেন, ফেনী এলাকায় প্রতিদিন প্রায় ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। বর্তমানে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ ২৩ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে পারছে। পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গত ছয় দিনের গ্যাস সংকটের কারণে জেলার বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছিল। সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
যে আই